• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
কালবৈশাখী ঝড়: মৌলভীবাজারে ২২৫ জায়গায় তার ছিঁড়ে বিদ্যুৎ বিপর্যয় মালয়েশিয়া ফেরত কর্মীদের পুনর্বাসনের দাবি, স্মারকলিপি প্রদান মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি গোলাপ গ্রেফতার কর কমিশনারের কার্যালয়ে ১২২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসিতেই আবেদন বছরের শুরুর দিকের বৃষ্টিতে ভিজলে কি অসুখ হতে পারে, বিজ্ঞান কী বলে চাপে পড়েছে ট্রুকলার দুর্ঘটনা কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ আধুনিক হচ্ছে: মন্ত্রী শিক্ষকদের আন্দোলনে দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, ব্যাহত অ্যাকাডেমিক কার্যক্রম চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ১৮টি গন্তব্যে ফ্লাইট স্থগিত করছে টার্কিশ এয়ারলাইন্স

দুর্ঘটনা কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ আধুনিক হচ্ছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রেল দুর্ঘটনা কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে দেশের রেলপথের এমন নাজুক দশা চলায় রেল পরিচালনায় চরম ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে এরই মধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায়। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category