• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
কালশী কবরস্থান এলাকায় ১২০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলো ওয়েলনেস ফাউন্ডেশন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন কমিটি গঠন হামে প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে: ব্যারিস্টার ফুয়াদ সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা মাদকবিরোধী অভিযানে র‍্যাবকে ঘিরে হামলা, আহত ৫ দীর্ঘদিন ভালো রাখতে চিংড়ি সংরক্ষণের সঠিক উপায় সড়ক দুর্ঘটনায় ভয়াবহ এপ্রিল, নিহত ৫১০ আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

দীর্ঘদিন ভালো রাখতে চিংড়ি সংরক্ষণের সঠিক উপায়

ডেস্ক রিপোর্ট / ১১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

চিংড়ি মাছ খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার। বাজার থেকে কিনে এনে অনেকেই সরাসরি ফ্রিজে রেখে দেন। কিন্তু সঠিক নিয়ম না মানলে মাছের স্বাদ, গুণাগুণ এমনকি নিরাপত্তাও নষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে চিংড়ি মাছ ৬ মাস পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব।

ভালোভাবে পরিষ্কার করতে হবে

চিংড়ি মাছ সংরক্ষণের প্রথম ধাপ হলো ভালোভাবে পরিষ্কার করা। প্রথমে মাছের খোসা, মাথা ও ভেতরের নাড়িভুঁড়ি পরিষ্কার করতে হবে। এরপর ঠান্ডা পানিতে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাইলে সামান্য লবণ বা লেবুর পানি ব্যবহার করলে দুর্গন্ধ দূর হয়। পরিষ্কার মাছই দীর্ঘদিন সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী।

অনেকে একটি এয়ারটাইট বক্সে মাছ রেখে সামান্য পানি দিয়ে ফ্রিজে রাখেন। এতে কিছুটা সময় মাছ ভালো থাকে, তবে দীর্ঘমেয়াদে এটি সেরা পদ্ধতি নয়। বরং সঠিকভাবে শুকিয়ে ও প্যাক করে রাখা বেশি নিরাপদ।

সিদ্ধ করে সংরক্ষণ করার পদ্ধতি

চিংড়ি মাছ দীর্ঘদিন ভালো রাখতে চাইলে হালকা সিদ্ধ করে রাখা একটি কার্যকর পদ্ধতি। প্রথমে পরিষ্কার করা চিংড়ি মাছ লবণ পানিতে ২-৩ মিনিট সিদ্ধ করতে হবে। বেশি সময় সিদ্ধ করলে মাছ শক্ত হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়। সিদ্ধ করার সময় অতিরিক্ত মসলা ব্যবহার না করাই ভালো। শুধু সামান্য লবণ যথেষ্ট। এরপর পানি ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে।

ঠান্ডা হলে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এই সিদ্ধ করা মাছ পরবর্তীতে ভাজা বা ঝোল রান্নায় খুব সহজে ব্যবহার করা যায় এবং সময়ও বাঁচে। তবে একবার বের করার পর পুরোটা রান্না করে ফেলতে হবে, বারবার ডিফ্রস্ট করা যাবে না। এতে মাছের স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়।

পানি সম্পূর্ণ ঝরানো জরুরি

সিদ্ধ বা কাঁচা যেভাবেই রাখা হোক না কেন, মাছের পানি পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি থাকলে বরফ জমে যায় এবং মাছের টেক্সচার ও স্বাদ নষ্ট হয়। তাই পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে শুকিয়ে নেওয়া সবচেয়ে ভালো পদ্ধতি।

ছোট ভাগে প্যাকিং করা

একবারে বেশি পরিমাণ না রেখে একেকবার ব্যবহারের মতো ছোট ছোট প্যাকেটে ভাগ করতে হবে। এতে বারবার পুরো প্যাকেট বের করতে হয় না এবং বাকি মাছ ফ্রিজে নিরাপদ থাকে। এটি দীর্ঘদিন সংরক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ ধাপ।

এয়ারটাইট প্যাকিং ও ডিপ ফ্রিজ ব্যবহার

চিংড়ি মাছ অবশ্যই এয়ারটাইট ব্যাগ বা জিপলক ব্যাগে রাখতে হবে। ভেতরে বাতাস থাকলে মাছ দ্রুত নষ্ট হয় এবং ফ্রিজের গন্ধ শোষণ করে ফেলে। চাইলে ভ্যাকুয়াম সিল করলে আরও ভালো ফল পাওয়া যায়।প্যাক করা মাছ অবশ্যই ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। সাধারণ ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে না। ডিপ ফ্রিজে রাখলে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ সম্ভব।

কতদিন ভালো থাকে

সঠিকভাবে সেদ্ধ করে ও প্যাক করে সংরক্ষণ করলে চিংড়ি মাছ ৬ মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। তবে সবচেয়ে ভালো স্বাদ ও পুষ্টিগুণ পেতে ২-৩ মাসের মধ্যে ব্যবহার করা উত্তম।

চিংড়ি মাছ দীর্ঘদিন ভালো রাখতে চাইলে নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে চিংড়ি মাছ ৬ মাসেও স্বাদ ও মান বজায় রাখা সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category