• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দক্ষিণ লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিনতে জেবইল, মারজায়ুন ও সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ করা হলো।

‘ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা পরিহার করে চলুন। যেসব স্থানে আপনাদের কফিল বা স্পন্সর এবং তাদের পরিবার বা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণ করুন,’ যোগ করা হয় বার্তায়।

সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category