• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা পাম্পে এখন আর ৪-৫ ঘণ্টা অপেক্ষা নয়, কয়েক মিনিটেই মিলছে তেল চট্টগ্রাম বোর্ডে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১৬১৯ পরীক্ষার্থী টেকনাফে এক পরিবারের তিন সদস্য ২৯ দিন ধরে নিখোঁজ রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩ যেতে রাজি না হওয়া নিয়ে তর্ক, অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে বিরোধী দলের অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা এলাকায় ডাকাতির চেষ্টাকালে সহযোগী ডাকাতের গুলিতে সাইফুল (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। ভোররাতে ভারী বৃষ্টির সুযোগে একদল সশস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে উঠেন। এ সময় ডাকাতরা রান্নাঘরের দরজায় লাগানো গ্রিল ভাঙার চেষ্টা করলে গিয়াস উদ্দিন বাধা দেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন।

এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সহযোগী সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category