• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি / ৯৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বগুড়ার শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সাগর (৩২) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গণপিটুনিতে তার দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শাবরুল হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাগর উপজেলার শাবরুল বাগিচাপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সাগরের বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাগর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শাবরুল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। মাসখানেক আগে জোড়া খুনের মামলায় জামিনে মুক্ত হওয়ার পর তাদের অত্যাচার আরও বেড়ে যায়। আজ সকালে সাগরসহ তার কয়েকজন সহযোগী ওই গ্রামে ঢুকে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা জোর করে একজনের পুকুর থেকে মাছ ধরতে শুরু করলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সাগরকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

গ্রামের বাসিন্দা কনক বাবু বলেন, সাগর ও তার বাহিনী আমাদের জিম্মি করে রেখেছিল। তাদের ভয়ে কেউ থানায় অভিযোগ করার সাহস পেত না। গত এক বছরে পুলিশও এই গ্রামের কোনো খোঁজ নেয়নি। আজ অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একজোট হয়ে তাকে ধরেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে সাগরের দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ওসি আরও বলেন, সাগর ও তার সহযোগীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category