• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গুপ্তধনের সন্ধানে ভয়ংকর অভিযান

বিনোদন ডেস্ক / ১১১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বাংলা শিশুতোষ চলচ্চিত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গুপ্তধনের খোঁজে’। রহস্য, ইতিহাস, সাহসিকতা ও বন্ধুত্বের গল্পে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এর আগে তিনি ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নির্মাণ করে দর্শকদের নজর কাড়েন।

সিনেমাটির গল্প লিখেছেন মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান।

‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি।

পরিচালক রাইসুল ইসলাম অনিক জানান, বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই ভাবনা থেকেই ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সিনেমায় শুধু বিনোদন নয়, শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাসের প্রতি আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ তুলে ধরা হবে।

প্রযোজক অন্তু করিমের ভাষ্য, বাংলা ভাষায় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক ও আনন্দদায়ক গল্প নির্মাণের লক্ষ্য থেকেই সিনেমাটি তৈরি করা হয়েছে।

পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category