• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১০৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাই গাছের চারা রোপণ করা হয়।

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়া প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপন করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। নিয়মিত আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

বিশেষ অতিথি মো. সাইফুল্লাহ বলেন, বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইট ভাটা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ জনগণকে। সবুজ আন্দোলন বেশ কয়েক বছর ধরে আমাদের জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলা বাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category