• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু, ভয়াবহ ঝুঁকিতে আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক / ৫৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আফ্রিকায় চলমান ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে মহাদেশটির অর্থনীতিতে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও তিন লাখের বেশি মানুষের কর্মসংস্থান হারানোর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাব এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এই ধরনটির বিরুদ্ধে এখনো কার্যকর ও পরীক্ষিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে ১ হাজার ৩০৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া উগান্ডায়ও অল্পসংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দক্ষিণ সুদানসহ প্রতিবেশী দেশগুলোতেও ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

ডিআর কঙ্গোতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ড্যামিয়েন মামা বলেন, প্রয়োজনীয় অর্থ ও সম্পদ নিশ্চিত করা গেলে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায় এটি পুরো অঞ্চল এবং সম্ভাব্যভাবে আফ্রিকার জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন সংকটে রূপ নিতে পারে।

ইউএনডিপির প্রতিবেদনে তিনটি সম্ভাব্য পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। সবচেয়ে অনুকূল পরিস্থিতিতে রোগটি কেবল ডিআর কঙ্গো ও উগান্ডার মধ্যে সীমাবদ্ধ থাকলে ডিআর কঙ্গোর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

তবে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ইবোলা যদি রুয়ান্ডা ও অ্যাঙ্গোলাসহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এবং একই সময়ে ইরান সংকটজনিত জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে আফ্রিকার অর্থনীতিতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের ক্ষতি এবং প্রায় ৩ লাখ ২৮ হাজার মানুষের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডিআর কঙ্গোর সংঘাতপ্রবণ ইতুরি প্রদেশ। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে ইবোলায় মৃত ব্যক্তিদের দাফনের সময় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। স্থানীয় জনগণের অবিশ্বাসের কারণে নিরাপদ দাফন কার্যক্রম পরিচালনায় ত্রাণকর্মীরাও নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে ডিআর কঙ্গো সরকার রাজধানী কিনশাসাসহ চারটি প্রদেশে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সংবিধান সংস্কারের দাবিতে নির্ধারিত বিক্ষোভের আগে এ সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী দলগুলো নিষেধাজ্ঞাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category