• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৮ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

কক্সবাজারের রামুতে অবৈধ মাদক ইয়াবা পাচার করতে গিয়ে এক পুলিশ সদস্য ধরা পড়েছেন। ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনে কর্মরত সজীব বেপারী নামে সেই পুলিশ কনস্টেবলকে গতকাল শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন।

শনিবার (২ মে) সকালে ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি পদক্ষেপ নিয়ে ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category