• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
উখিয়ায় বনভূমি দখল করে গড়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৪ একর জমি শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

উখিয়ায় বনভূমি দখল করে গড়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৪ একর জমি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এ অভিযানে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের আওতাধীন উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল ও দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মাসকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলো হলো- মিজান (পিতা: জাফর আলম), হাজিরপাড়ার সিরাজুল হক (পিতা: সেকান্দর), সফিকয়ারা এলাকার হোসেন আহম্মদ, ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের (পিতা: আবু বক্কর) ও দেলোয়ার (পিতা: আবু বক্কর) এর স্থাপনা। এছাড়া দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনায় ফরিদের বাড়ির পাশে গড়ে তোলা আরও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “সরকারি বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category