• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক / ১০৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট।

এদিন মার্কিন পার্লামেন্টের সশস্ত্রবাহিনী সার্ভিসেস কমিটির কাছে এ খরচের কথা তুলে ধরেন তিনি। জুলস হার্স্ট বলেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে।

গত ২৮ এপ্রিল দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হলেও এটি ভঙ্গুর অবস্থায় আছে।

যুদ্ধ শুরুর পর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তারা ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দেবেন। এছাড়া ইরানের মিসাইল সক্ষমতাকেও শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। ট্রাম্পের আরও লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী সরকারকে এমন দুর্বল করা যেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে তাদের পতন ঘটাতে পারে।

তবে টানা হামলা চালিয়েও যুদ্ধের একটি লক্ষ্যও অর্জন করতে পারেননি তিনি।

এখন ইরানের সঙ্গে আলোচনার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে বলা হয়েছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে এরপর পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে রাজি হননি ট্রাম্প।

ধারণা করা হচ্ছে এখন ইরান নতুন আরেকটি সংশোধিত প্রস্তাব দেবে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category