• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১১০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে ইরানিদের এ প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের নতুন প্রস্তাবে আমি সন্তুষ্ট নই।”

তবে ইরানিদের সর্বশেষ প্রস্তাবের কোন বিষয়টি তিনি মানতে পারছেন না সেটি স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তার মনে হয় ইরান কখনো আলোচনার মাধ্যমে এ যুদ্ধের সমাধান করবে না।

তার দাবি, ইরানি নেতৃবৃন্দ তিন থেকে চারভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের মধ্যে সমন্বয় করতে পারছে না।

ট্রাম্প বলেন, “তারা (ইরান) অগ্রগতি করেছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কি না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে।”

“তাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা দুই থেকে তিন ভাগে, সম্ভবত চারভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের নেতৃবৃন্দ খুবই সমন্বয়হীন। কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়। কিন্তু তারা নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে।”— যোগ করেন ট্রাম্প। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category