• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইতিহাসে প্রথমবার টানা এত জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ৪৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

২০২৪ সালের আগস্টের আগে ঘরের মাঠ কিংবা বাইরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের নজির ছিল না বাংলাদেশের। ওই সময় পর্যন্ত ১৩ টেস্ট খেলে টাইগারদের সর্বোচ্চ সাফল্য ছিল স্রেফ এক ম্যাচের ড্র। বাকি ১২ ম্যাচেই তারা হেরেছে। এরপর পাকিস্তানের মাটিতে জয় দিয়ে শুরু এবং প্রথমবার তাদেরকে সিরিজ হারের সঙ্গে হোয়াইটওয়াশ। আজ (বুধবার) সিলেটে শেষ হওয়া ঘরের মাঠের দুই টেস্টের সিরিজও জিতে নিলো নাজমুল হোসেন শান্ত’র দল।

এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ চার টেস্টে বাংলাদেশ শতভাগ জিতেছে। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি তারা। একইভাবে ইতিহাসে প্রথমবার নিজেদের টানা চার টেস্ট (আয়ারল্যান্ড সিরিজসহ) জেতার নজিরও গড়ল টাইগাররা। এর আগে কখনোই টেস্টে তারা টানা চার জয়ের নজির দেখাতে পারেনি।

২০১৮ সালে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টেস্ট এবং ২০২৩ সালে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টানা সমানসংখ্যক ম্যাচে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টানা টেস্টে চার জয় দেখল প্রথমবার। ২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠ আয়ারল্যান্ডকে ইনিংস এবং ৪৭ রানের ব্যবধান ও পরের টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার চলমান মে মাসে পাকিস্তানকে মিরপুরে ১০৪ এবং সিলেটে ৭৮ রানে হারের স্বাদ দিলো।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে ১০ এবং ৬ উইকেটে জিতে এসেছিল বাংলাদেশ। এরপর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঘরের মাঠে ফিরে। ভারতে গিয়ে ২-০ ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এসে ২-০ ব্যবধানে হারিয়ে যায়। এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ১-১ ড্র এবং জিম্বাবুয়ে এসে বাংলাদেশের সঙ্গে টেস্টে ১-১ ড্র করে। দেশের মাটিতে টানা চার টেস্ট জয়ের আগে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category