• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আদমদীঘি থানা পুলিশ শুরু করলো ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৫৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

“পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশে, ডেঙ্গু মুক্ত দেশ সবার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখেবগুড়ার আদমদীঘি থানা পুলিশ মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দ্দেশনা মোতাবেক দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে শনিবার সকালে আদমদীঘি থানা চত্বরে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও মশক নিধনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেন। আদমদীঘি থানার চত্বরের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আদমদীঘি থানার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সময় কার্যক্রমে অংশ গ্রহণ করেন, আদমদীঘি থানা এস আই, এএসআই এবং কনস্টেবল গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category