• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রতি বছর কালী পূজার পর ষষ্টি তিথিতে বগুড়ার আদমদীঘিতে সূেতর্য দেবতাকে সন্তুষ্ট করতে সূর্য পুজা উদযাপন করা হয়। মানব সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ প্রকৃতির উপাসক। আকাশ, বাতাস, নদী,
পাহাড়, বৃক্ষ, অগ্নি ও সূর্য-প্রকৃতির প্রতিটি শক্তির মধ্যেই মানুষ খুঁজে পেয়েছে জীবনের অস্তিত্ব ও রহস্য। এদের মধ্যে সূর্যের স্থান সর্বাগ্রে। কারন সূর্য ছাড়া পৃথীবিতে প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। সূর্যকে জীবনদাতা,শক্তির উৎস্য এবং দেবত্বের প্রতীক হিসেবে শ্রদ্ধা জানিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সূর্য পুজা করে আসছে। এই ধারাবাহিকতায় রোববার ভক্তরা সারাদিন উপবাস থেকে বিকেলে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা গ্রামের একটি পুকুরে ও সান্তাহার পৌর শহরের রথবাড়ীর একটি পুকুরে, চা-বাগান ও রেলওয়ে পুকুরে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনা সহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। আবার পরের দিন ভোরে সবাই ওই পুকুর পাড়ে উপস্থিত হবে। এরপর সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হবে। সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে পূজা।
এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, প্রতি বছর কালী পুজার পর ষষ্টি তিথিতে আদমদীঘি উপজেলা সদরে ও সান্তাহার পৌর শহরে এ পুজার হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবার দেশ ও এলাকার মঙ্গল কামনায় সূর্য পুজার আয়োজন করা হয়েছে। মূলতঃ সন্তান-সন্ততির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনায় এই ব্রত পালন করা হয়। পুজো চলাকালীন সময় পুকুর পাড়ে শত শত পণ্যার্থীর সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category