জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং বিদ্যুতের লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আজ বুধবার (১৩ মে) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে উন্নয়নকাজ চলবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারের বিদ্যুৎচাপ বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে নতুন ফিডার নির্মাণ ও লোড বিভাজনের কাজ করা হচ্ছে। এতে ভবিষ্যতে সিস্টেম লস কমবে এবং সেবার মান উন্নত হবে।
এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)–এর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছের গাছের ডাল কাটার কাজ করা হবে।
এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী–এর দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হলো—
সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।