• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক / ১৩২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

হরমুজ প্রণালির পাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি সাইন পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানিরা এ সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে। এছাড়া কিছু মিসাইল সাইটেই লঞ্চ প্যাড আছে। যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদি পাল্টা হামলা করে।

এরমাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা।

তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category