• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

সৌদিতে উটের সঙ্গে সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সৌদি আরবে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে উটের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের দুই বন্ধু মো. হারুন (৩২) ও মো. রাসেল (৩১); তারা সৌদি আরবে ছিলেন। সেখানে প্রায়ই তারা ঘুরতে বের হতেন।

মঙ্গলবার (২ জুন) বিকালে নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারুন ও রাসেল ভালো বন্ধু ছিল। রাসেল আমাদের প্রতিবেশীও ছিল। দীর্ঘদিন দুজনে সৌদি আরবে ছিল। প্রায়ই তারা দেখা করত এবং একসঙ্গে ঘুরতে বের হতো।

রোববার (৩১ মে) রাতে রিয়াদ শহরের একটি সড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উটের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎তছলিম আরও বলেন, হারুনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিল। একসঙ্গেই তাদের মৃত্যু হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ঘটনাটি শুনেছি। লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনা ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category