• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি / ১১৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো: আরমান (৩০) নাম। তিনি পেশায় ভ্যানচালক। এ ঘটনায় আহত হয়েছেন কামাল উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারির দোকানে লোহা কাটার কাজে ব্যবহারের জন্য ভ্যানগাড়িতে করে অক্সিজেন সিলিন্ডার নামানের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরমানের মৃত্যু হয়।

এ সময় কামাল ও হেলাল নামে দোকানের দুই কর্মচারী গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং তাদের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরমানের বাড়ি কুমিল্লা জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে কুমিরায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category