• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক / ১০৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে।

যদিও দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। মিরপুরও চট্টগ্রামের ভাগ্য বরণ করে কি না সেটাই দেখার বিষয়। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে এলেও সকালের বৃষ্টি মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থাকছে। এ ছাড়া গেল কয়েকদিন বৃষ্টি হওয়ায় এখানকার উইকেট সচরাচর মিরপুর ঘরানার হওয়ার সম্ভাবনা কম। তবুও ব্যাট-বলের লড়াইয়ে উৎরে সফলভাবে অভিযান শেষ করার অপেক্ষায় টিম টাইগার্স।

সব ঠিক থাকলে আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলবে টাইগাররা। অন্যদিকে, পরিবর্তন আসতে পারে সফরকারী কিউইদের একাদশে।

দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category