• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজন শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০ জন পুরস্কৃত, ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৭ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভার উদ্যোগে সিএসডি ও এলএসডি খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category