• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা শ্রীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম  শ্রীপুরে জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শ্রীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৭০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর চাচা এবং সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক জিএস আকরামুল ইসলাম পুটুর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতী ও নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা রোববার বাদ আছর সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে নওগাঁর দোগাছী গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুন উর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিকদলের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category