• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন শোক বার্তা আদমদীঘিতে শশ্মানের পুকুর দখল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ শ্রীপুরে মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরার শাখা অফিসের উদ্বোধ শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য নিাশ্চত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।

প্রথমবার সংসদ সদস্য হয়েই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category