• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সান মারিনোয় বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক / ৯০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

৫ জুন সান মারিনোতে বাংলাদেশের ম্যাচ। সেলক্ষ্যে গত সোমবার দেশটিতে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিনই সামিত সোম জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেন। জায়ান আহমেদ ভোররাতে যোগ দিয়ে বিকেলে অনুশীলনও করেন। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) রাতে হামজা চৌধুরীও জামাল ভূঁইয়াদের সঙ্গে যুক্ত হলেন সান মারিনোতে।

২৪ ঘণ্টা ভ্রমণ ক্লান্তির পর দেশটিতে পৌঁছানোর দিনই বাংলাদেশ রিকভারি সেশন করে। গতকাল অবশ্য পুরোদমে স্বাভাবিক অনুশীলন হয়। দু’দিন দুই রকম আবহাওয়ার মধ্যে পড়েছে বাংলাদেশ দল। সান মারিনো থেকে ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।’

সান মারিনো বাংলাদেশের চেয়ে ৪ ঘণ্টা পিছিয়ে। সেখানকার স্থানীয় সময় বিকেল ৬টা আর বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলন শুরু করে জামালের দল। যা চলেছে ঘণ্টা দেড়েক। এরপর তারা ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে ইউরোপের দেশ সান মারিনোর।

বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি বলেন, ‘ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। তারা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।’

ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতি ফাহমিদুলের চেনা, এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category