• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সাকিবের ফেরা নিয়ে যা বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। যদিও পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ককে দলে রাখা হয়নি। সাকিব কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সে বিষয়ে জানা যায়নি বিস্তারিত।

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এই টাইগার অলরাউন্ডার।

এবার সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা গত এক দেড় দুই বছর ধরে একজনকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের তিন জন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আমার জন্য সঠিক নয়।’

‘প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো কিছু, আমরা অবশ্যই সবসময় তাদেরকে স্বাগত জানাব। আমাদের মন্ত্রীও বলেছেন, তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবসময় আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category