মাগুরার শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর থেকে উপজেলার সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ২ দিনব্যাপী এ ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদের সভাপতি হাসেম আলী ও সাধারণ সম্পাদক মো. তাজমল হোসেনের সার্বিক তত্বাবধানে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিরহাট ভারত থেকে আল্লামা রুহুল আমিন (রহঃ) এর দৌহিত্র আলহাজ্ব হয়রত মাওলানা শরফুল আমিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. মাহবুবুর রহমান, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন রাজবাড়ী পাংশা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খোন্দকার মাওলানা মো. মাহবুবুর রহমান এছাড়া তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত হয়ে তাফসির পেশ করেন ফুরফুরা দরবার শরীফের মুয়াল্লিম হযরত মাওলানা উবায়দুল্লাহ আশেকী।
এছাড়া দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে তাশরিফ পেশ করবেন ফুরফুরা দরবার শরীফের হযরত মাওলানা শাহ্ ফতেহ আলী আয়াতউল্লাহ সিদ্দিকী আল কুরায়েশী, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. আব্দুল গাফফার।