• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন শোক বার্তা আদমদীঘিতে শশ্মানের পুকুর দখল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ শ্রীপুরে মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরার শাখা অফিসের উদ্বোধ শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি

শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর থেকে উপজেলার সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ২ দিনব্যাপী এ ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সারঙ্গদিয়া ব্যাপারীপাড়া জামে মসজিদের সভাপতি হাসেম আলী ও সাধারণ সম্পাদক মো. তাজমল হোসেনের সার্বিক তত্বাবধানে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিরহাট ভারত থেকে আল্লামা রুহুল আমিন (রহঃ) এর দৌহিত্র আলহাজ্ব হয়রত মাওলানা শরফুল আমিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. মাহবুবুর রহমান, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন রাজবাড়ী পাংশা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খোন্দকার মাওলানা মো. মাহবুবুর রহমান এছাড়া তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত হয়ে তাফসির পেশ করেন ফুরফুরা দরবার শরীফের মুয়াল্লিম হযরত মাওলানা উবায়দুল্লাহ আশেকী।

এছাড়া দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে তাশরিফ পেশ করবেন ফুরফুরা দরবার শরীফের হযরত মাওলানা শাহ্ ফতেহ আলী আয়াতউল্লাহ সিদ্দিকী আল কুরায়েশী, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. আব্দুল গাফফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category