মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আমলসার মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে আমলসার স্ট্যান্ডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আমলসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমলসার ইউনিয়নের হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ বিশ্বাস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকমল শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামির হোসেন মোল্যা, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ বিশ্বাস।
এ সময় বক্তারা আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্দোষ দাবি করেন। এবং তাঁর বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ষড়যন্ত্রকারীদের এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান৷