• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ শ্রীপুরের আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দৈনিক মজুরিতে কাজ করা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তখলপুর গ্রামের কামাল বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত মাহফুজ খান উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুত অফিসের লাইন ম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে নিহত মাহফুজ খানের বড় ভাই মুরাদ খান বলেন, পল্লী বিদ্যুতের লাইনের খাম্বায় উঠিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে আবার চালু করায় আমার ভাই বিদ্যুৎ শর্ট করে মারা গেছে। ও বিদ্যুৎ অফিসে ভ্যান চালাতো। তাকে কেন বিদ্যুতের খাম্বায় উঠালো? আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, আজ ১ টা ৪৫ মিনিটের দিকে তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য ২ জন লাইন ম্যানকে পাঠানো হয়। পরবর্তীতে জানতে পারি বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান নামে মারাত্মক আহত হয়েছে। সংবাদ পাওয়ার পরপরই আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার আসল কারণ তদন্তের পর জানা যাবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category