• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আগামী তিন মাস জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শ্রীপুর উপজেলা প্রশাসন শুরু করেছে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category