• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে জুলাই শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও জুলাই আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এম বি বাকের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, শহীদ ফরহাদ হোসেনের পিতা গোলাম মোস্তফা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি শহীদের রক্তের উপর দাড়িয়ে আমরা ওয়াদা করছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে আমাদের সরকার।

এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের ভঙ্গুর রাষ্ট্র ও সমাজটাকে পুনঃ গঠনে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category