• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন শোক বার্তা আদমদীঘিতে শশ্মানের পুকুর দখল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ শ্রীপুরে মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরার শাখা অফিসের উদ্বোধ শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন

শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীব অর্ণব এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।

গঙ্গা-কপোতাক্ষ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির প্রতিষ্ঠাতা এএসএম সাইফুজ্জামান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবু নঈম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানসহ সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category