• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে এক্স-রে ক্যাম্পে ১১৪ জন রোগীকে চিকিৎসা সেবা পরিচালক রতন রহমানের নতুন দুই একক নাটকে সোনিয়া লাজুক শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই যুবকের মৃত্যু শ্রীপুরে শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া যুব কল্যাণ তহবিল হতে প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার ও ইছামতি যুব উন্নয়ন সংস্থাকে ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারদীন মুনীব অর্নব এর সভাপতিত্বে অলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সফল আত্নকর্মী ইতি খাতুন, আল-আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category