• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে কালব্-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে শনিবার সকালে শিক্ষক-কর্মচারি কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ (কালব্) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালবে্র শ্রীপুর উপজেলা শাখার পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার ব্যবস্থাপক শাহাজুল হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক দবির হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, কমিটির সদস্য কামাল হোসেন প্রমুখ।

শ্রীপুর কালবে্র পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপনা করেন কমিটির সেক্রেটারি মোঃ বাকিবিল্লাহ।

বার্ষিক মাসিক সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নিয়মিত সঞ্চয়কারী ও আমানতকারী ও সঠিকভাবে ঋণ পরিশোধ কারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

পরে সদস্যদের মধ্যে র‍্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ী বিশ জনকে পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category