• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

২ বছর ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাগুরার শ্রীপুর উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্র জানায়, ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়। ২০২৫ সালের ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকার বিদ্যুৎ বিল প্রদান করা হয়। বকেয়া বিল প্রদানের পরও ২০২৪ সালের মে মাস থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট বকেয়া বিলের পরিমাণ দাড়ায় ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল আওয়াল জানান, বিদ্যুৎ বিভাগ থেকে দুই থেকে তিনবার বকেয়া বিল পরিশোধের জন্য সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও বাজেট সংকটের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় গর্ভবতী নারীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। চিকিৎসার জন্য জন্য আসা রোগী ও রোগীর স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিতে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। রোগীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠছে।

শ্রীপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ ২ বছরের বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে বছরে ২ বার অধিদপ্তর থেকে বিদ্যুৎ বিল প্রদান করতো। অনেকদিন বন্ধ থাকার পর বর্তমানের পর্যায়ক্রমে বিল প্রদান করছে অধিদপ্তর। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল প্রদান করা হবে।

শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীম উদ্দিন বলেন, “ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক মাসের বিল বকেয়া থাকায় নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। রোগীদের স্বার্থে দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category