• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানায় অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, ওসি (তদন্ত) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরোয়ার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, মাহফুজার রহমান, জিল্লুর রহমানসহ অন্যরা।

উদ্বোধন শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা লিয়াকত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category