• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, দীর্ঘ ১৪ বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিশা

অভিনেত্রী বলেন, ‘মডেলিং, নাটক সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর ধরে কাজ করছি। যেদিন প্রথম ‘সোলজার’ সিনেমার শুটিং করি, তার পরদিনই আমার নামে লিগ্যাল নোটিশ আসে। কয়েকদিন পর মামলা হয়। আমার মনে হয়, কেউ যখন উপরে উঠতে শুরু করে, তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’

উল্লেখ্য, একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণার জন্য নিয়ে তিনি সেটির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করেননি।

ওই মামলায় আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব। আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবো।’

নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা

তিনি আরও বলেন, ‘আজ আমি মানুষের ভালোবাসায় যে জায়গায় পৌঁছেছি, সেখানে আসা সহজ ছিল না। দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন। তাই আমাকে নিয়ে সামান্য কোনো বিষয় ঘটলেও তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বিশ্বাস করি, আমি কী বলতে চেয়েছি, দর্শকরা তা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’

এদিকে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। কারণ হিসেবে তিনি সিনেমার কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানান। তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত এবং সান মোশন পিকসার্স প্রযোজিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category