• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ চার্জ দেওয়ার সময় ১০ ভুলে নষ্ট হতে পারে সাধের স্মার্টফোন সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ আদমদীঘিতে প্রভাবশালীদের চাপে অবশেষে সিলগালাকৃত সার গুদাম খুলে দিলেন কর্তৃপক্ষ সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশন সহ যুবক গ্রেপ্তার বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, ১৮ জনকে থানায় হস্তান্তর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: / ৫৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা সকলেই রোহিঙ্গা নাগরিক এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার, ২ আগস্ট ভোরে শাহপরীরদ্বীপের ঘোলারচর পয়েন্টের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একদল লোক বাংলাদেশের জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল। উত্তাল সাগরে নৌকাটি উল্টে গেলে তারা সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হলে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সাগর থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের কথাবার্তা সন্দেহজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আরসার সদস্য। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

উদ্ধারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category