• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

রপ্তানি সচল রাখতে ঈদে কাস্টম হাউজ-ব্যাংক খোলা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি ও একই সময়ের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউস/ স্টেশন খোলা রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব দিনে সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখারও দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাত ফ্যাশন ও সময়নির্ভর রপ্তানি বাণিজ্য হওয়ায় নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে পণ্য জাহাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে রপ্তানি করতে না পারলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, এতে রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর ফলে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়।

বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তৈরি পোশাক খাত নানান চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।

চলমান রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সংশ্লিষ্ট অন্যান্য কাস্টমস হাউস বা স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category