• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

যুদ্ধ আবারো শুরু হতে পারে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৭১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে তাদের যুদ্ধ আবারো শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র এবং যেকোনো ধরনের মার্কিন ‘হঠকারিতা’ বা ‘বোকামি’র জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত।

তেহরানের সামরিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন কোনো চুক্তি বা শর্তের তোয়াক্কা করছে না বলেই যুদ্ধের এই আশঙ্কা প্রবল হচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবশেষ শান্তি প্রস্তাব নাকচ করে দিয়ে দাবি করেছেন, ইরান এমন কিছু চাইছে যা তার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত তেহরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে বলে মনে করছে ইরান। তাদের দাবি, ইরান যতবারই ছাড় দিয়েছে, যুক্তরাষ্ট্র ততবারই আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

ইরানের মতে, যুক্তরাষ্ট্র আসলে আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজছে না, বরং তারা চায় ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, মাথা নত করার কোনো প্রশ্নই আসে না।

বর্তমানে পরিস্থিতি এমন একপর্যায়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয় নিয়ে কথা বলার আগে হরমুজ প্রণালীর অবস্থান এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরিষ্কার করতে হবে।

তেহরানের স্পষ্ট বার্তা হলো, তারা যুদ্ধের পক্ষে না থাকলেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category