• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মিরপুরে তামিমের সোলার পরিকল্পনা, দর্শকদের কষ্ট লাঘবে গ্যালারিতে ছাউনি

ক্রীড়া প্রতিবেদক / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক পরিকল্পনা হাতে নিচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবকাঠামো উন্নয়ন ও ঘরোয়া ক্রিকেটের বিস্তৃতি নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি।

দর্শকসুবিধা ও পরিবেশের বিষয়টি মাথায় রেখে মিরপুর স্টেডিয়ামে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে বোর্ড। স্টেডিয়ামের ছাউনির ওপর এই সৌরবিদ্যুৎ প্রকল্প বসানোর চিন্তা চলছে বলে জানান তামিম, তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। বিশেষ করে স্কোরবোর্ডের দিকের গ্যালারিতে ছাউনি না থাকায় দর্শকদের কষ্ট পোহাতে হয়।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে, সেখানে কোনো শেড নেই। প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি কেনোপি সেটআপ করে দিব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।’

এদিকে ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও নতুন ভাবনা সামনে এনেছেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য আরও ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ও দ্বিতীয় একাদশ চালুর পরিকল্পনার কথা জানান তামিম।

তিনি বলেন, ‘আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন, তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। কারণ আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category