• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক আহমেদ বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসেরর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক আহমেদ বিশ্বাস মোটরসাইকেল যোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category