• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নিলিমা রানী সুমনা। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

গতকাল শনিবার দিবাগত রাতে মহাখালীর আমতলী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তবে কোন গাড়ির সঙ্গে কীভাবে দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন, তা জানাতে পারেনি পুলিশ ও স্বজনেরা।

নিলিমা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র বর্মনের মেয়ে। তিনি স্টুডেন্ট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএসটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সুবাস চন্দ্র বর্মন ঢাকা মেডিকেলে বলেন, দুই মেয়ের মধ্যে সুমনা বড় ছিল। পড়াশোনার পাশাপাশি সুমনা মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। হাসপাতালের পাশে একটি বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত সুমনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category