• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ভারতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইমামকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে বেরিল্লিতে মসজিদের এক ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। তিনি বিহারের বাসিন্দা। গত ২৭ এপ্রিল এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

তবে একটি অডিও ক্লিপ থেকে জানা গেছে, তাকে ট্রেনে নির্যাতন করে এরপর ফেলে দিয়ে হত্যা করা হয়।

মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও। এতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে।

রোববার (৩ মে) তৌসিফের পরিবার হত্যা মামলা করবে।

তার চাচা সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমাদের ধারণা তাকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।”

অডিওতে শোনা গেছে, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন তাকে কিছু লোক হেনস্তা করছে এবং তিনি এ ব্যাপারে পুলিশকে জানাবেন।

তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, তার স্বামী তাকে জানায়, কিছু লোক তাকে হেনস্তা করছে। তখন তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

তাবাসসুস বলেছেন, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category