• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ভারতজুড়ে বিক্ষোভের ডাক, সংসদ চত্বরে বিরোধীদের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পুলিশি নির্যাতনের অভিযোগে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিরুদ্ধে বর্বরতার ঘটনা ঘটছে। সিজেপি জানিয়েছে, তাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং দিল্লির জন্তর মন্তরেও বিক্ষোভ অব্যাহত থাকবে।

শুক্রবার সংসদ ভবনের গেটে আবারও বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলো। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সংসদের ভেতরেও অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধীরা এই ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।

চলমান বিক্ষোভের কারণে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য দিল্লির ১৭টি মেট্রো স্টেশন শুক্রবার বন্ধ থাকবে।

এর আগে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) বুধবার থেকে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনও বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভের পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের বিধান এবং কঠোর শাস্তির প্রস্তাবসহ একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে মোদী লিখেন, আগামীকালের মন্ত্রিসভা বৈঠকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে সরকার এ ঘটনায় একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category