• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ভাঙ্গায় দুর্বৃত্তের বিষে শেষ পুকুরভর্তি মাছ

জেলা প্রতিনিধি / ১১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকনবাড়িয়া গ্রামের মাছচাষি আনোয়ার মাতুব্বরের প্রায় দুই একর জমিতে খনন করা পুকুরে এ ঘটনা ঘটে।

আনোয়ারের (৫২) দাবি, এ ঘটনায় তার প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা মো. মাসুদ মাতুব্বর বলেন, ‘আনোয়ার মাতুব্বরের মাছের খামারটি বেশ বড়। আজ সকালে তার পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।’

‘ওই মৎস্যচাষি শত্রুতার শিকার হয়েছেন। তবে যে বা যারা এ কাজ করেছেন, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন,’ বলেন এ ইউপি সদস্য।

 আনোয়ার মাতুব্বর বলেন, ‘গভীররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ দেয়। আজ সকালে গিয়ে দেখতে পাই, পুকুরে বিভিন্ন ধরনের হাজার হাজার মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। মুহূর্তেই আমার স্বপ্নের খামার ধ্বংসস্তূপে পরিণত হয়।’

‘দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা আমার খামার এক রাতেই শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব হওয়ার পথে। আমার প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে,’ যোগ করেন তিনি।

বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভাঙ্গা থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আনোয়ার মাতুব্বর আমার কাছে এসেছিলেন। আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category