• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ব্যাংক খাতে বোনাস নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট / ৭৯ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিট মুনাফা না হলেও পরিচালন (অপারেটিং) মুনাফা থাকলে এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে। এ বিষয়ে পূর্বের বিধিনিষেধ শিথিল করে নতুন একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা সার্কুলারটি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মূলধনে ঘাটতি থাকলেও ব্যাংকগুলো প্রণোদনা বোনাস দিতে পারবে। তবে যেসব ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় হ্রাস পায়নি, কেবল সেসব ব্যাংকই এ সুবিধা পাবে।

এছাড়া যেসব ব্যাংকের ডেফারেল সুবিধার প্রয়োজন নেই, তারাও এই আওতার মধ্যে থাকবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস অনুমোদন করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বাড়ানো এবং ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা। একই সঙ্গে, গত বছরের ডিসেম্বরে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে না। এছাড়া যেসব ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, সেগুলোকেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ব্যাংকাররা জানান, আগে অনেক ব্যাংক বছর শেষ হওয়ার পরপরই উৎসাহ বোনাস দিত। কেউ কেউ বিভিন্ন ছাড় নিয়ে মুনাফা দেখিয়ে কর্মীদের বোনাস দিত। ডিসেম্বরে দেওয়া নির্দেশনার ফলে এসব বোনাস বন্ধ হয়ে যায়। এতে এমন পরিস্থিতি তৈরি হয় যে, শুধু ভালো অবস্থায় থাকা ব্যাংকের কর্মীরাই বোনাস পাচ্ছিলেন।

চলতি মাসে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এ বিধিনিষেধ শিথিলের দাবি জানায়। তাদের দাবি ছিল, মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও যেন ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category