• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বাংলাদেশের দুই শিল্পীর গানে মুগ্ধ এ আর রহমান, ইনস্টাগ্রামে করলেন শেয়ার

বিনোদন ডেস্ক / ৭৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশের দুই তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হলো নতুন এক অর্জন। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। শুধু গান শুনেই থেমে থাকেননি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন তাদের পরিবেশনা।

শুভ ও নন্দিতা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি মিউজিক প্রজেক্ট পরিচালনা করছেন। গত দেড় বছর ধরে তারা পুরোনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।

সম্প্রতি তারা এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কভার করেন। সেই পরিবেশনাই নজর কাড়ে কিংবদন্তি এই সংগীত পরিচালকের।

এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে, তিনিই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন- এটা সত্যিই অসাধারণ অনুভূতি।’

অন্যদিকে নন্দিতাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট শেয়ার করেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘বুলবুলি’ দিয়ে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকেই দুজনের সৃজনশীল কাজ সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category