সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রসারে আপসহীন ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, সহ-সভাপতি মোদাচ্ছের শাহ, যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল, সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল, আরিফ শিকদার বাপ্পী ও এস এম করিম উদ্দীন।
নবগঠিত এই কমিটি প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।