• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বন্যার্তদের সহায়তা দিতে গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে বন্যার্ত মানুষদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তাই নির্ধারিত মূল্যে টিকিট কিনে এ অনুষ্ঠান উপভোগ করতে হবে। এ থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষের সহায়তার জন্য প্রদান করা হবে। এমন তথ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তার একক সংগীতানুষ্ঠান।

বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ কয়েক দশক ধরে অসামান্য অবদান রেখে আসছেন রুনা লায়লা। দেশ-বিদেশে বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। সেই অবদানের স্বীকৃতি জানাতেই জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

এদিনের অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে যেমন কিংবদন্তিতুল্য শিল্পীর প্রতি সম্মান জানানো হবে, তেমনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও ছড়িয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category